ঈর্ষা

ভালবাসি তোমায় (ফেব্রুয়ারী ২০১৪)

রিয়াজুল আলম ভূঁইয়া
  • ১২
জলের সাথে তোমার ভাব দেখে আমার ঈর্ষা হয়
তুমি চলতে গেলে জলের মতো ঢেউ খেলে যায়,
জানো নাকি,জলেও গোপন আগুন আছে
তাতে আমার বুক জ্বলে যায়।

ফুলের সঙ্গে তোমার ভাব দেখে আমার ঈর্ষা হয়
ফুলগুলোকে তুমি যখন কপোল ছুঁয়ে আদর কর,
বুক ভরে তার সুবাস নিয়ে চুলের মধ্যে গুঁজে রাখো
তখন আমার বুকের মাঝে ভীষণ ব্যথা।

আমার বুকে ঈর্ষা জাগায় বায়ুর সাথে গোপন প্রণয়,
নিঃশ্বাস হয়ে তোমার ভেতর নিত্য তাহার যাওয়া আসা
নানা ছুঁতোয় বারে বারে তোমায় ছুঁয়ে ছুঁয়ে যাওয়া
আমার আগেই তোমার কথা বাতাসগুলোর শুনতে পাওয়া,
আমায় ক্রমেই করে তুলে ঈর্ষাকাতর।

রাতের সাথে তোমার চুলের এতটা মিল
দীর্ঘ শীতের রাতের মতোই অনেক দীঘল,
রাতের বেলায় শিশির ঝরার মতন যখন
ঝরে পড়ে স্নানের শেষে ভিজে কেশে জলের কণা,
আমার কেবল ঈর্ষা জাগে,ঈর্ষায় আমার বুক জ্বলে যায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মহিউদ্দীন সান্‌তু খুবই চমৎকার প্রানবন্ত কবিতা, বেশ ভালো লাগলো। শুভকামনা।
আলমগীর সরকার লিটন কবিতা ভাল হয়েছে শুভ কামনা----
ওয়াহিদ মামুন লাভলু বুক ভরে তার সুবাস নিয়ে চুলের মধ্যে গুঁজে রাখো তখন আমার বুকের মাঝে ভীষণ ব্যথা। অনেক অনেক সুন্দর ভালবাসার কথামালা। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
হাবিব রহমান চমৎকার একটা কবিতা। অনেক ভাল লিখেছেন।
সাখাওয়াৎ আলম চৌধুরী চমৎকার ঝরঝরে একটি কবিতা। খুবই প্রানবন্ত। ভালো হয়েছে। শুভকামনা আপনার জন্য।
ক্যায়স শুরুর দিকটা বেশ চমত্কার লিখেছেন. ভালো থাকবেন...
F.I. JEWEL N/A # দারুন আবেগের সুন্দর একটি কবিতা ।।

৩১ ডিসেম্বর - ২০১১ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী